ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সু চি’র ভূমিকা অনাকাঙ্ক্ষিত

Link Copied!

jsdনিজস্ব প্রতিবেদক : মানবপাচারকারীদের হাতে পড়ে আন্দামান সাগরে ভেসে থাকারা যে নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন তার পরিপ্রেক্ষিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি’র ভূমিকা অনাকাঙ্ক্ষিত বলে মনে করছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি।
শনিবার সংগঠনের সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনের পাঠানো এক যৌথ বিবৃতিতে এমন কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে এ ক্ষেত্রে বিশ্ববাসী সু চি’র ইতিবাচক উদ্যোগ আশা করেছিল।
আন্দামান সাগরে সৃষ্ট মানবিক বিপর্যয়ের জন্য মিয়ানমার সরকারকেও দায়ী করেছেন তারা।