ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাম্রাজ্যবাদী আগ্রাসন দেশের জন্য বিপদজনক

Link Copied!

rashed-khan-menon-2নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘জঙ্গিবাদ ও মৌলবাদের পাশাপাশি সাম্রাজ্যবাদী আগ্রাসন বিশ্বের জন্য যেমন হুমকি স্বরূপ তেমনি বাংলাদেশের জন্য বিপদজনক।’
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৪২তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শান্তি পরিষদের ‘বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্ব শান্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সাম্রাজ্যবাদী আগ্রাসন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জন্যও হুমকিতে রূপ নিয়েছে। এ আগ্রাসনকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মেনন বলেন, ‘বাংলাদেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার কারণেই বাংলার মাটিতে তাদের বিচার করা সম্ভব হয়েছে। তাই জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক ড. সরওয়ার আলী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খন্দকার ইব্রাহিম খালেদ, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ।