ঢাকাSaturday , 23 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপার শফিকুরকে দল থেকে অব্যাহতি

Link Copied!

Sofikurনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান শফিকুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শনিবার দুপুর ৩টার দিকে এ সিদ্ধান্ত নেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
গঠণতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী পার্টির চেয়ারম্যান এ ব্যবস্থা নেন বলে জানা গেছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এর আগে দুপুর দেড়টার দিকে কুমিল্লা জেলা জাপার কমিটি বিলুপ্ত করার ঘটনায় শফিকুর রহমানের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন বিক্ষুব্ধ নেতাকর্মী পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়শাল চিশতীকে মারধর করে। এ ঘটনার দেড় ঘণ্টার মাথায় তাকে দল থেকে অব্যাহতি দেয়া হল।