ঢাকাSaturday , 23 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রের উসকানিতে ধর্ষকরা বেপরোয়া

Link Copied!

Cpb-Basodনিজস্ব প্রতিবেদক : পুলিশ প্রধান যৌন নিপীড়নকে ‘দুষ্টামি’ বলে চিহ্নিত করে ধর্ষক-যৌন নিপীড়কদের উসকে দিয়েছেন। রাষ্ট্রের উসকানি ও মদদে ধর্ষকরা এখন বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে সিপিবি।
ঢাকায় মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে চলন্ত গাড়িতে গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ধিক্কার জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে এই মন্তব্য করেন।
তারা বলেন, একের পর এক ধর্ষণ, যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। ধর্ষণ-নিপীড়নের কোনো ঘটনারই বিচার হচ্ছে না। অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। সরকার নির্বিকার। প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। উপরন্তু নিপীড়নের বিচারপ্রার্থীদের আক্রান্ত হতে হচ্ছে।
তারা বলেন, বিচারহীনতার ধারায় এখন দেশ চলছে। ধর্ষক-নিপীড়কদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে কি সরকার দেশকে ধর্ষক-নিপীড়কদের ‘অভয়ারণ্যে’ পরিণত করতে চায়? সরকার যেখানে নির্বিকার, সেখানে জনগণকে নিজের শক্তির ওপর নির্ভর করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবেও বলে মন্তব্য করেন তারা।
যৌন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সিপিবি নেতারা।