ঢাকাSaturday , 23 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গরুর মাংসের চিলি ফ্রাই

Link Copied!

beef-2লাইফস্টাইল ডেস্ক : ভোজন রসিক বাঙালির কাছে উৎসব মানেই বাহারি খাবারের আয়োজন। আসছে পবিত্র শব-ই-বরাত। মুসলিম উম্মাহর কাছে বিশেষ ভাবে তাৎপর্য পূর্ণ এই দিনে খাওয়ার ঘটাও থাকে উল্লেখ করার মতো। বিশেষ এই দিনটি প্রতিটি মুসলিমেরই ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পার হয়। এসময় অতিথি সমাগমও থাকে মুসলিম পরিবারে। তাই আগে থেকেই বিশেষ সব খাবারের আয়োজন করা হয়। তাদের আপ্যায়নে গরুর মাংস না থাকলে কি চলে? আসুন শিখে নেয়া যাক বিশেষ স্বাদের গরুর মাংসের চিলি ফ্রাই। আপনি চাইলে শব-ই-বরাতের একদিন আগে করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।
যা যা লাগবে
এক কেজি গরুর মাংস, লবণ স্বাদমতো, গুড়াঁ মরিচ ২ চা চামচ, এক চা চামচ হলুদ গুঁড়া, তেল ৪ টেবিল চামচ, মাঝারি আকারের ৬টি পিঁয়াজ কুচি, ৮টি কাঁচা মরিচ ফালি, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, চিলি সস ২ টেবিল চামচ, মাঝারি দুইটি রসুন কুচি, আদা কুচি ১ চা চামচ, ধনে পাতা ও পিঁয়াজ পাতা কুচি প্রয়োজনমতো, এলাচ-দারুচিনি গুঁড়া ১ টেবিল চামচ।
যেভাবে করবেন
মাংস কেটে ধুয়ে মরিচ গুঁড়া, হলুদগুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করতে থাকুন। ভালোভাবে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর নামিয়ে রাখুন চুলা থেকে। অপর একটি প্যানে তেল গরম হলে পিঁয়াজ কুচি দিয়ে বাদামী করে ভেজে নিন। এতে কাঁচামরিচ, ধনে গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আদা কুচি, রসুন কুচি, গরম মসলা গুঁড়া  দিয়ে ভালো করে নেড়ে নিন। এরপর এতে চিলি সস দিয়ে আবার নেড়ে মিশিয়ে দিন। এবার রান্না করা গরুর মাংস ঢেলে ভালো করে ভাজতে থাকুন। মাখা মাখা ঝোল হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ওপরে পিঁয়াজ পাতা ও ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই সুস্বাদু। গরম ভাতেও বেশ মানাই।