ঢাকাSaturday , 23 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী আ.লীগে

Link Copied!

BNPগাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
শুক্রবার বিকেলে শহরের তিন সড়ক এলাকায় এক অনুষ্ঠানে এসব নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
স্থানীয় বিএনপি নেতা মজিবুর রহমান মোক্তারের নেতৃত্বে ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
এর আগে, প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাবেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আতাউল্লা মণ্ডল, আব্দুর রউফ নয়ন প্রমুখ।