ঢাকাSaturday , 23 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র সমাজের সভাপতি-সম্পাদককে জুতাপেটা

Link Copied!

national-student-socaetyনিজস্ব প্রতিবেদক : জাতীয় ছাত্র সমাজের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি বিলুপ্ত করার ঘটনায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সামনেই সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জুতাপেটা করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তবে বিষয়টি অস্বীকার করেছেন সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান।
শনিবার দুপুর দেড়টার দিকে বনানীর দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, উত্তরের বিক্ষুব্ধ ছাত্র সমাজের অর্ধশতাধিক কর্মী মহাসচিবের কক্ষের দরজা ভেঙে সেখানে বসে থাকা সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুকে প্রথমে জুতা নিক্ষেপ করে। পরে জুতাপেটাও করে।
এ পরিস্থিতিতে সেখানে উপস্থিত জাপার কয়েকজন নেতা তাদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেন বলে জানান ছাত্র সমাজের কয়েকজন নেতা।
অপরদিকে কুমিল্লা জেলা জাপার অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সেখানকার কমিটি বিলুপ্ত করার ঘটনায় আইসিএল গ্রুপের ও জাপার ভাইস চেয়ারম্যান এএইচএম শফিকুর রহমানের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন কর্মী জাপার প্রেসিডিয়াম সদস্য ও উত্তরের সভাপতি এসএম ফয়শাল চিশতীকে ব্যাপক মারধর করেছে বলেও জানায় সূত্র।
এ ব্যাপারে সভাপতি হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এরকম কোনো ঘটনাই ঘটেনি। আজ কুমিল্লা জেলা জাপার কমিটি গঠনের জন্য বসার কথা ছিল।’
এ ঘটনার পরই ছাত্র সমাজের নেতারা বিষয়টি এরশাদকে অবহিত করার জন্য তার বাসার দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে।