ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুলের আগা ফাটা রোধের ঘরোয়া উপায়

Link Copied!

hairলাইফস্টাইল ডেস্ক : আপনার চুল বড় হোক বা ছোট, বেশিরভাগ মানুষই চুলের আগা ফাটা সমস্যায় ভুগেন। আর প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর চুলের আগা ছাটা অনেক সময়ই সম্ভব হয়ে উঠে না। আপনি যা করতে পারেন তা হলো, চুলের যত্ন নেয়া, বিশেষ করে চুলের আগার।
চুলের মাত্রাতিরিক্ত শুষ্কতার কারণেই এই আগা ফাটা সমস্যা দেখা। এ ছাড়া চুলে বিভিন্ন কেমিক্যাল জাতীয় প্রোডাক্টের ব্যবহার তো রয়েছেই। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে গরমের তীব্রতা, আর সবটা মিলিয়ে সৃষ্টি হয় চুলের আগা ফাটা। আপনি যদি নিয়মিতই এই সমস্যায় ভুগতে থাকেন, তাহলে সবার আগে স্টাইলিং প্রোডাক্ট আর কেমিক্যাল জাতীয় সবকিছু ব্যবহার বাদ দিন।
আপনার চুলকে প্রাকৃতিকভাবে নিঃশ্বাস নিতে দিন। রোজ রোজ শ্যাম্পু করবেন না এবং নিজের ব্যবহৃত চিরুনি আর তোয়ালে পরিষ্কার রাখুন। নিয়মিত তেল ব্যবহার করুন, অন্তত সপ্তাহে দুইবার।
এবার জেনে নিন, চুলের আগা ফাটা রোধের কিছু ঘরোয়া উপায়।
* একটি ডিম নিন। সঙ্গে এক চা চামচ মধু আর কয়েক ফোটা অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে লাগান। বিশেষ করে একদম চুলের আগায়। এভাবে ২০ মিনিট রেখে দিন। এরপর মাইল্ড কোনো শাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
* ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন চুলে। একটি ব্যাপার খেয়াল রাখবেন ক্যাস্টর অয়েল অনেক ঘন হয়ে থাকে।তাই অনেকখানি ব্যবহার করবেন না। আর এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
* দুটি এভোক্যাডো নিন। এরপর ভালো করে মেশান। অল্প মধু নিন। আর পেস্ট বানিয়ে নিন। চুলে লাগান, বিশেষ করে চুলের আগায়। ২০ মিনিট পরে ধুয়ে নিন।
* যদি আপনি ডিম বা এভোক্যাডো ব্যবহার না করতে চান তাহলে শুধু মধু ব্যাবহার করুন। দুই টেবিল চামচ মধু নিন। চুলের আগায় লাগান। ৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন।