ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সালাহউদ্দিনের একা শিলং যাওয়া কেউ বিশ্বাস করবে না’

Link Copied!

kader-siddikiনারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ নিজে নিজে মেঘালয়ের শিলং গেছেন, একথা কেউ বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
শান্তির দাবী নিয়ে অবস্থান কর্মসূচির ১১৩তম দিনে মঙ্গলবার (১৯ মে) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর হাটখোলা উচ্চ বিদ্যালয় মাঠে সংহতি প্রকাশ করতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশে এখন আর সত্যের কোন মা-বাবা নাই। যাদের চাপা ও ক্ষমতার জোর বেশি তারা নিজেদের মতো করে সত্যকে সাজাচ্ছে। বিএনপি নেতা সালাহউদ্দিন নিজে নিজে মেঘালয়ের শিলং গেছেন, একথা কানার ভাই অন্ধও বিশ্বাস করবে না।
তিনি আরও বলেন, সরকার এখন বিরোধী দলের ভাষায় কথা বলছে। অবরোধ চলাকালে বিরোধী দলের লোকেরা অনেক জায়গায় যেমন পেট্রোল বোমা মেরেছে, তেমনি বহু জায়গায় সরকারী দলের লোকেরাও পেট্রোল বোমা মেরেছে। সরকারী কর্মচারীদের অনৈতিক সুবিধা দিয়ে এই সরকার টিকে আছে। সরকার সবাইকে হারাম খাইয়ে দুর্বল করে রাখতে চায়।
এসময় কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, আবুল হোসেন, মাহবুবুর রহমান পারভেজ, যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী সোহেলসহ নারায়ণগঞ্জ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী তার সাথে অবস্থান করছিলেন।