ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম প্রহর শুরু ভালো লাগা দিয়ে

Link Copied!

mirorলাইফস্টাইল ডেস্ক : প্রতিদিনের অভ্যাসে ঠিক সময়টাতে ঘুম ভেঙে যায়। তবু চোখ মেলতে ইচ্ছা করে না একটুও। ইচ্ছা অনিচ্ছার জোরাজুরি চলে কিছুক্ষণ, কিন্তু ঠিকই লাফ দিয়ে উঠে দাঁড়াতে হয়। আধো ঘুমে প্রথমেই সাক্ষাত মেলে বাসার বেসিনটাতে। বেসিনের ওপরে রাখা আয়নায় পড়ে প্রথম নজর। তাই দিনের প্রথম দর্শণের ব্স্তুটি হওয়া চাই নজর জুড়ানো। হোক না শুরু প্রথম প্রহরটি ভালো লাগা দিয়ে।
এক সময় আয়না বলতে শুধু কাঠের বা প্লাস্টিকের চারকোনা ফ্রেমে বন্দী মুখদেখা কাঁচের বস্তুটিকে বোঝানো হতো। এখন সে ধারণাকে ভেঙে মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে নিত্যনতুন নকশার আয়না তৈরি হয়েছে। নানা রকম আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান হ্যান্ড পেইন্ট, আর্ট পেইন্ট, টেরাকোটা দরজা আয়না, মাটির টেরাকোটাসহ নানা রকম আয়না তৈরি করছে।
নিজেকে একটু বেশি সুন্দর দাবি করতে কে না ভালোবাসে। সেই সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনাকে দ্বারস্থ হতে হয় আয়নার কাছে। আপনার ঘরের সৌন্দর্যও বাড়িয়ে দিতে পারে সুন্দর একটি আয়না। শৈল্পিকতার ছোঁয়ায় গড়া নকশাদার আয়না গৃহসজ্জার সঙ্গে মনের ভালোলাগাও বাড়িয়ে দেবে অনেক বেশি।
সৌখিন এই আসবাবটির ব্যবহার হতে পারে বাড়ির প্রবেশমুখ থেকেই। প্রবেশমুখের ফাঁকা স্থানটিতে দরজার বিপরীত দেয়ালে মাটির টেরাকোটার ফ্রেমের আয়না ঝুলিয়ে রাখা যায়। ঘরে ঢুকেই উষ্ণ অভ্যর্থনার অনুভূতি তাতে পাওয়া যাবে। এ ছাড়া বসার ঘরে আয়নার ব্যবহার নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। বসার ঘরের সবচেয়ে বড় দেয়ালটির মাঝামাঝি স্থানে রাখতে পারেন কাঠের ফ্রেমে খোদাই করা লোকজ সংস্কৃতি বা রূপকথার আদলে তৈরি আয়তাকার বড় আয়না। আজকাল অনেকেই বসার ঘরের সিলিংয়ে আয়না ব্যবহার করেন। সে ক্ষেত্রে সিমেন্টের তৈরি অ্যান্টিকের নকশায় কারুকার্যময় আয়না তৈরি করে তা স্থায়ীভাবে বসিয়ে দিন সিলিংয়ের মধ্যবর্তী স্থানে। আয়নার সামনে রাখতে পারেন ফুলভর্তি ফুলদানি, ছোট টবে ক্যাকটাস অথবা ছোট পাতাবাহারের গাছ। এগুলো আয়না রাখার পরিবেশকে আরও বেশি বৈশিষ্ট্যময় করবে। আয়নার ব্যবহারে খাওয়ার ঘর, শোবার ঘর, সাজঘরেও আনা যায় অভিনব সজ্জা। যেহেতু আয়না এখন মুখ দেখার পাশাপাশি আপনার ঘরের সৌন্দর্যকে বৃদ্ধি করে তাই মানসম্মত ও সুন্দর ডিজাইনের আয়নাটিই নিন আপনার ঘরের জন্য।