ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘর সাজুক আনন্দঘন মুহূর্তচিত্রে

Link Copied!

clockলাইফস্টাইল ডেস্ক : ছবি তোলা হয় প্রস্তুতি নিয়ে আবার কখনো বিনা প্রস্তুতিতেই। জীবনের নানা সময়ে স্মরণীয় দিনগুলোর একেকটি মুহূর্তকে বন্দি করা হয় একেকটি ক্লিকে। প্রিন্ট করে রূপ দেয়া হয় ছবিতে। অনেক দিন পরে সেসব ছবিতে চোখ পড়া মাত্রই নিয়ে যায় ফেলে আসা অতীতে। তাই এসব আনন্দঘন মুহূর্তচিত্রকে সাজিয়ে রাখতে পারেন আপনার ঘরের দেয়ালে। অবসরে যেন ছবির ভুবনে হারিয়ে যেতে পারেন সহজে। মনটা খারাপ থাকলেও ভালোলাগার কিছু ছবি এনে দিতে পারে ভালো লাগার অনুভূতি। সজ্জার এই অঙ্গে ঠাঁই পেতে পারে পরিবারের অন্যান্যদের ছবিও। তাই আসুন শিখে নেয়া যাক আকর্ষণীয় করে ছবি সাজানোর কিছু উপায়।
ফটো গাছ
প্রথমে রং দিয়ে কিংবা রঙিন কাগজ কেটে গাছ এঁকে দিন দেয়ালে। এবার ডালের ডগায় পাতার আকৃতি দিতে পারেন। সেই পাতায় ফটো ফ্রেম টাঙিয়ে দিতে পারেন। দেখতে হঠাৎ গাছ মনে হলেও ডাল পাতার ফাঁকে ফাঁকে প্রিয় মানুষের মুখ গুলো উঁকি দিতে থাকবে। ছবির ফ্রেম গুলোকে আরও ফুটিয়ে তুলতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে পারেন। স্পট লাইট অথবা টেবিল ল্যাম্প দিয়েও আলোর ব্যবস্থা করা যেতে পারে।
ছবির ঘড়ি
ইচ্ছে করলে ছবির ফ্রেম দিয়েই বানিয়ে ফেলতে পারেন ঘড়ি। ঘড়ির মত ১২ টা সংখ্যার বদলে ১২টা ফটোফ্রেম বসিয়ে দিন ঘরের দেয়ালে। এবার মাঝখানে ঘড়ির কাঁটা বসিয়ে দিন। ঘড়ির কাঁটা না বসিয়ে এঁকেও দিতে পারেন। এই ঘড়িতে সময় দেখতে না পারলেও বেশ নান্দনিক দেখাবে আপনার ঘরটিকে।
রুম ডিভাইডার
বসার ঘর থেকে খাবার ঘরকে একটু আলাদা করতে অনেকেই রুম ডিভাইডার বা পার্টিশন ব্যবহার করে থাকেন। রুম ডিভাইডারে নিজেদের সুন্দর মূহূর্তের ছবি সেঁটে দিন। পুরো রুমের সাজে নতুনত্ব আসবে।
চাকা
দেয়ালে সাইকেলের চাকা এঁকে নিতে পারেন। দৃশ্যটি হতে পারে, কোনো ছেলে চরকি চালানোর মতো করে চাকাটি নিয়ে দৌড়ে চলেছে। এরপর চাকার সঙ্গে নিজেদের সুন্দর কিছু ছবি আটকিয়ে দিন। দেয়ালের সৌন্দর্য বেড়ে যাবে বহুগুণে।
নিজের নাম
ফটো দিয়ে বানিয়ে ফেলুন নিজের নাম। নিজের পছন্দের ছবি গুলোকে শোবার ঘরের দেয়ালে নিজের নামের অক্ষরের আকৃতি দিয়ে লাগিয়ে দিন। বন্ধুরা আপনার রুমে ঢুকেই চমকে যাবে এবং আপনার শৈল্পিক রুচির প্রশংসা করবে।