ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্য হাসপাতালে নেয়া হচ্ছে সালাহ উদ্দিনকে

Link Copied!

salah-uddinপাঞ্জেরী ডেস্ক : বিএনপির যুগ্ম-মহসচিব সালাহ উদ্দিন আহমদকে উন্নত চিকিৎসার জন্য নর্থ-ইস্ট ইন্দিরা গান্ধি রিজিওনাল রিসার্স ও মেডিকেল সায়েন্স হাসপাতালে নেয়ার সুপারিশ করেছে ভারতের শিলংয়ের সিভিল হাসপাতাল।
বুধবার মেঘালয়ের সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ সালাহ উদ্দিনের বিষয়ে এ সুপারিশ করে বলে জানান তার চিকিৎসক ডি জি গোস্বামী।
এদিকে স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে শিলং সিভিল হাসপাতালে যান সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ। তিনি হাসপাতালের উপ-পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন দেখে সালাহ উদ্দিনের উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। এ পর্যন্ত তার সাতটি শারীরিক পরীক্ষা করা হয়েছে। সবগুলোরই ফলাফল হাতে পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অবশ্য বুধবারই জানা গেছে, চিকিৎসাধীন বিএনপি নেতা সালাহ উদ্দিনের কিডনিতে পাথর পাওয়া গেছে।
দুই মাস ‘নিখোঁজ’ থাকার পর ১১ মে শিলংয়ে সালাহ উদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়। সেখান থেকে তিনি স্ত্রী হাসিনা আহমদকে ফোন করেন। এর মধ্যদিয়ে সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়ার অবসান ঘটে। কিন্তু তিনি কিভাবে শিলং গেলেন তার রহস্য এখন পর্যন্ত উন্মোচিত হয়নি।