ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিদের শিক্ষায় এগুচ্ছে বিএনপি

Link Copied!

amuনিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের সময় পাক হানাদাররা যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা-দীক্ষা নিয়েই বিএনপি এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তোমরা রাজনীতি করো দেশের মানুষের স্বার্থে নয়, কারণ তোমাদের দোসর ও তোমাদের পাশে যারা আছে তারাতো স্বাধীনতা বিরোধী। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী তোমাদের যে শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা-দীক্ষা নিয়েই তোমরা এগুচ্ছ।’
সম্প্রতি ভারতের রাজ্যসভায় স্থল-সীমান্ত চুক্তি বাস্তবায়ন সম্পর্কের অবতারণা করে আমু বলেন, ‘ভারত সরকার কোনো দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে এ চুক্তি বাস্তবায়ন করেছে। ঠিক মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে যেভাবে সহযোগিতা করেছিল, কয়েক কোটি বাঙালি স্মরণার্থীদের আশ্রয় দিয়েছিল, তখন যেমন সেদেশের কোনো রাজনীতিক দলের মধ্যে মত পার্থক্য ছিল না, তেমনি এ চুক্তি বাস্তবায়নে সেদেশের সব রাজনৈতিক দলের সমর্থন ছিল।’
তিনি বলেন, ‘তারা (বিএনপি) কথায় কথায় আমাদের বলে ভারতের দালাল। অথচ স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের পরে তারা আমাদের অভিনন্দন না জানিয়ে ভারতকে জানিয়েছে। কিন্তু চুক্তি বাস্তবায়ন হয়েছে একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলেই।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে আমু বলেন, ‘এদেশের মানুষ তোমাকে প্রত্যাখান করেছে বলেই তুমি প্রতিহিংসাপরায়ণ হয়ে নিরহ মানুষকে পেট্রোলবোমা মেরে হত্যা করেছো। তারপরও তুমি সফল হওনি।’
আলোচনা সভায় কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সহ-সভাপতি আনিসুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।