ঢাকাTuesday , 19 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতকর্মীসহ গ্রেপ্তার ২৩

Link Copied!

Arrestঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুসহ আরও ছয় উপজেলা থেকে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদে এক জামায়াতকর্মীসহ বিভিন্ন মামলার ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত শফিকুল ইসলাম জানান, নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে জেলার হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের শ্রী রামপুর গ্রামের শফি মণ্ডলের ছেলে আশাদুজ্জামানকে (২৬) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া হত্যা, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন মামলায় হরিণাকুণ্ডু থেকে একজন, সদর থেকে ১০ জন, শৈলকুপা থেকে দুইজন, কালীগঞ্জ থেকে দুইজন, কোটচাঁদপুর থেকে একজন ও মহেশপুর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।