ঢাকাTuesday , 19 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫

Link Copied!

songgarshoপাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার কৈটোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় ২টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
আহতদের মধ্যে আব্দুল মতিন (৩০), আসাদুল ইসলাম (২৩), জোনাব আলী (৪০) ও সাহেব আলীকে (৩৫) গুরুতর অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, উপজেলার কৈটোলা গ্রামে জমি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সামা মোল্লা গ্রুপের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থকদের বিরোধ চলছিল।
এরই জের ধরে দুপুরে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় গ্রুপ লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে মতিন ও আসাদুল নামের দুজনের বাড়ির ওপর হামলা চালিয়ে ঘরের টিন ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে দাবি করলেন পুলিশ কর্মকর্তা মশিউর রহমান।