ঢাকাTuesday , 19 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

Link Copied!

kill-গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে গ্রামের আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে লাক্কু মোল্লা (৬৩) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ওই সেনা সদস্যের বড় ভাই পাইককান্দি ইউপির ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মাক্কু মোল্লা আহত হন।
তাকে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে পুলিশ ৪ নারীকে আটক করেছে।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের শশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ থানার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বর্তমান ইউপি সদস্য মাক্কু মোল্লা এবং সাবেক ইউপি সদস্য খোকন মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার ভোরে বর্তমান ইউপি সদস্য মাক্কু মোল্লার ভাই লাক্কু মোল্লাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে একাধিকবার ওই দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
২০১৪ সালে নভেম্বর মাসে মাক্কু মোল্লার লোকজন খোকন মোল্লার ভাই ফরিদ মোল্লাকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার পর থেকে শত্রুতা আরো চরম আকার ধারণ করে।
আজ মঙ্গলবারের ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।