ঢাকাTuesday , 19 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিএসসির ঘটনায় পুলিশের প্রতিবেদন আদালতে

Link Copied!

TSC1নিজস্ব প্রতিবেদক : বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন সন্ত্রাসের ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটি একটি প্রতিবেদন জমা দিয়েছে।
বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে এ প্রতিবেদনটি জমা দেয়া হয়। ওই প্রতিবেদন দেখার পরে আদালত আগামী ২৮ জুন এ বিষয়ে পরবর্তী অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার জন্য দিন ধার্য করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) তাপস কুমার বিশ্বাস বলেন, ‘পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পহেলা বৈশাখের শ্লীলতাহানীর ঘটনায় আইজিপির সভাপতিত্বে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি মিটিং করা হয়েছে। সে মিটিংয়ে ডিএমপি কমিশনারকে ঘটনার সঙ্গে জড়িতদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়া হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন ভিডিও ফুটেজে ধারণকৃত ছবি দেখে অপরাধীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও ৮জনকে সনাক্ত করে ছবি প্রকাশ করে পুরুষ্কার ঘোষণা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
ডিএজি বলেন, ‘এ বিষয়টি আদালতকে অবহিত করা হলে এ ব্যাপারে পরবর্তি প্রতিবেদনের জন্য আগামী ২৮ জুন আবার দিন ধার্য করা হয়েছে।
প্রসঙ্গত, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন সন্ত্রাসের ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, বিচার বিভাগীয় তদন্ত করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন ও বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়ছিলো।
রিটে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালকসহ মোট ছয় জনকে বিবাদী করা হয়।