লাইফস্টাইল ডেস্ক : মেহেদি পাতা নানা নকশায় শুধু হাত লাল করার কাজে নয়, চুলের যত্নে সেরা প্রাকৃতিক উপাদান। আপনার ক্ষতিগ্রস্থ চুলকে প্রাণ ফিরিয়ে দিতে পারে মেহেদি পাতা। চুলে অন্যান্য সমস্যা থাকলেও মেহেদি পাতার ব্যাবহার ভেদে তা দূর করা সম্ভব। তাই মনের মতো চুল পেতে জেনে নিন মেহেদি পাতার রকমারি ব্যবহার।
চুলের পুষ্টি
মাসে দুই বার চুলে মেহেদির প্যাক লাগাতে পারেন। তাহলে এক অন্য রকমের সৌন্দর্য আসবে চুলে। নতুন চুল গজাতেও সাহায্য করবে মেহেদি প্যাক। পাশাপাশি ক্ষতিগ্রস্থ চুলকেও পুষ্টি দিয়ে সুস্থ করে তুলবে। সেজন্য- বাটা মেহেদির সঙ্গে আমলা মিশিয়ে চুলে দুই ঘণ্টা লাগিয়ে রাখতে হবে। তারপর শ্যাম্পু করলেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত ফল।
প্রাকৃতিক কন্ডিশনার
মেহেদি পাতা চুলের জন্য খুব ভালো কন্ডিশনার। চুলে মেহেদি লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ। তাহলে সেটা চুলের উপর একটা সুরক্ষাপরত তৈরি করবে। নিয়মিত মেহেদি পাতা ব্যবহারে চুল হয়ে উঠবে আরও ঘন এবং ঝলমলে। মেহেদি চুলকে গোড়া থেকে করে শক্ত।
চুলের রং
চুলের কোনো ক্ষতি ছাড়াই ঝিলিক দেয়া চুলের রং চাইলে বেছে নিতে পারেন মেহেদি পাতা। প্রাকৃতিক মেহেদি কালো চুলকে করে ঘন কালো আর সাদা চুলকে মিলিয়ে দেয় কালো চুলের আড়ালে। চুলের ক্ষয়ও কমায়। শুকনা আমলা, চা পাতি এক চা চামচ এবং দুটি লবঙ্গ দিয়ে পানি ফুটিয়ে নিন। এবার সেই পানির মধ্যে মেহেদি ঘন পেস্ট বানান। পেস্টটি সারারাত বা কমপক্ষে দুই ঘণ্টা রেখে দিন তারপর চুলে লাগান।
খুশকি দূর
মেহেদি খুশকি দূর করতেও সাহায্য করে। চুলে মেহেদি লাগিয়ে খানিকক্ষণ রেখে দিলে দূর হবে চুলের খুশকিও।

