চট্টগ্রাম প্রতিনিধি : কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের অদূরে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘রোববার সন্ধ্যায় শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের অদূরে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে রাতে লাশটি উদ্ধার করে। আনুমাণিক ৫০ বছর বয়সী অজ্ঞাত ওই ব্যক্তির শরীরে কোনো কাপড় ছিল না। ধারণা করা হচ্ছে চার পাঁচদিন আগে লোকটি মারা গেছে।’
ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

