ঢাকাMonday , 18 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষক হত্যার দায়ে ৩ যুবকের যাবজ্জীবন

Link Copied!

courtনেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলার কেওয়ারাশি গ্রামের কৃষক দুলাল উদ্দিন মণ্ডল হত্যার দায়ে তিন যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া সাজাপ্রাপ্ত সবাইকে ২০ হাজার টাকা জনিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।
সোমবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোনার বারহাট্টা উপজেলার কেওয়ারাশি গ্রামের মৃত আলীর ছেলে হাবিবুর রহমান, কলমাকান্দা উপজেলার সারাকোনা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আলাল ও একই গ্রামের মৃত আবু মিয়ার ছেলে হাবিবুর রহমান বাইব্যা। আসামিরা সবাই পলাতক।
আদালত সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর রাতে আসামিরা কেওয়ারাশি গ্রামের কৃষক দুলাল উদ্দিন মণ্ডলকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে লাশ স্থানীয় সলি নদীর পাড়ে ফেলে রাখে। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই জালাল উদ্দিন মণ্ডল বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা করে। পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ১৮ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় দেন।