ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টুকিটাকি ঝামেলায় সহজ সমাধান

Link Copied!

kajলাইফস্টাইল ডেস্ক : দৈনন্দিন জীবনে বার বার পড়ে যেতে হয় নানা সমস্যায়। উপায় জানা না থাকলে প্রতিকারের আশা ছেড়ে দিতে হয়। অথচ সহজ কিছু কৌশলেই সমস্যাগুলোর সমাধান অনেক সহজে ও আরামেই করা যায়। চলুন ঝটপট দেখে নেয়া যাক অস্বস্তিকর সমস্যা সমাধানে স্মার্ট কিছু কৌশল।
কাপড়ে চিউইং গামের আঠা
কাপড়ে চিউইং গামের আঠা লেগে গেলে তোলা খুবই মুশকিল। অথচ বুদ্ধি থাকলে আঠা উঠবে সহজে।আঠা লাগা কাপড়টি ফ্রিজে এক ঘণ্টা রেখে দিন। এরপর ফ্রিজ থেকে বের করে টান দিলেই আঠা উঠে যাবে। আবার গরম পানির ভেতর দিলেও আঠা উঠে যাবে সহজে।
পিঁয়াজের ঝাঁজে চোখে পানি
পিঁয়াজ কাটার সময় কান্নার অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। পিঁয়াজ কাটার সময় চিউইং গাম চিবাতে পারেন, চোখে আর পানি আসবে না।
দ্রুত আলু সেদ্ধ
আলু সেদ্ধ করতে মোটামুটি একটু বেশি সময় লাগে। হাতে সময় কম থাকলে আলুর একপাশের খোসা ছিলে সেদ্ধ করতে দিন। তাড়াতাড়িই সেদ্ধ হয়ে যাবে আলু।
কাপড়ে নাছোড়বান্দা কালি
কাপড়ে কালির দাগ লেগে যাওয়াটা একটি বিব্রতকর অভিজ্ঞতা। আপনার পছন্দের কাপড়ে লেগে যাওয়া কালির দাগ তুলতে টুথপেস্ট লাগিয়ে নিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ উধাও হয়ে যাবে।