ঢাকাMonday , 15 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাচ্চাদের সুতি কাপড়

Link Copied!

childনিজস্ব প্রতিবেদক

বাজারে সোনামনিদের বাহারী পোশাকের মেলায় কখন যেন নিজেরাই হারিয়ে যাই। আহা! যদি আবার সেই ছোট্টটি হয়ে যেতে পারতাম। কারণ বাজারে ছোটদের জন্য নানা ঋতুর নানা রঙের বাহারি পোশাকের যেন ছড়াছড়ি।

গরমের সময় সোনামণিদের পোশাকের প্রতি বাড়তি যত্ন রাকতেই হয়। কারণ তাদের ত্বক বেশ নাজুক। গরমে সৃষ্টি হতে পারে নানা রকম র‌্যাশ, অ্যালার্জি আর চুলকানি। তাই গরমে হালকা-পাতলা জামা পরানোই ভালো। এ সময় ঘরের পোশাক হোক আর বাইরের পার্টি বা পিকনিকেই হোক তাদের পোশাক হওয়া চাই একইসঙ্গে আরামদায়ক আর ফ্যাশনেবল।

শিশুদের পোশাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো- কাপড়ের ধরন। গরমে শিশুদের জন্য সুতির কাপড়ের বিকল্প আর কিছুই হতে পারে না। খুব বেশি হলে তাদের জন্য ভালো হয় পাতলা ভয়েলের পোশাক। তবে ক্ষেত্র বিশেষ তাঁত কাপড়ও মানানসই। অন্যদিকে কৃত্রিম তন্তুর কাপড়ে তৈরি পোশাকগুলোতেও শিশুর আরামকে প্রাধান্য দেয়া যেতে পারে। ফলে নরম জর্জেট বা লিনেনের কদরও বেড়েছে শিশুদের পোশাকের ক্ষেত্রে।

শিশুদের পোশাকের উপযুক্ত রঙ নির্বাচন করাও বেশ জরুরি বিষয়। শিশুরা সাধারণত উজ্জ্বল রঙ পছন্দ করে। তবে তাদের আরামকে বেশি প্রাধান্য দিয়ে হালকা কোমল রঙ যেমন – সাদা, আবছা সাদা, ঘিয়া, হলুদ, সবুজ, আকাশী, গোলাপী, হালকা বেগুনী ইত্যাদি বেছে নেয়া যেতে পারে। কারণ এসব কাপড় কম তাপ শোষণ করে।

অন্যদিকে শিশুদের এসেছে হালকা সাদাসিধে নকশা। হয়তো সাদা একটা ফ্রক, তার পাইপিনটা হলুদ। কিংবা গোলাপী একটা শার্ট, তার কলারে আকাশী কাপড়ের ফেট্টি থাকতে পারে। এছাড়া বর্ণমালা বা মজার নকশার বলপ্রিন্টও থাকতে পারে। সুতার হালকা কাজ, কোমরে ফিতার ঘেরে একটা উজ্জ্বল ফুল, ফতুয়ার পেছনে পাখি, কার্টুন বা জ্যামিতিক নকশার প্রচলন এখন বেশ চলছে।

শিশুদের পোশাকের জন্য দেশী ফ্যাশন হাউস যেমন- যাত্রা, শৈশব, নগরদোলা, স্মার্টেক্স, অঞ্জনস, মায়াসির, কে ক্র্যাফটে যেতে পারেন। এছাড়া ঢাকার আজিজ সুপার মার্কেট, ধানমন্ডি হকার্স, নিউমার্কেট, চাঁদনী চক, নূরজাহান মার্কেট, বনানীসহ বিভিন্ন শপিংমলগুলোতে শিশুদের গরমের উপযোগী পোশাক পাওয়া যায়। এসব পোশাকের দাম শুরু হবে ১৫০ টাকা থেকে। পার্টির জন্য বিশেষ পোশাকের দাম ৪৫০ থেকে শুরু।