ঢাকাMonday , 15 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা তৈমুর আলম গ্রেপ্তার

দৈনিক পাঞ্জেরী
September 15, 2014 12:30 pm
Link Copied!

নারায়ণগঞ্জ প্র্র্র্রতিনিধিTAIMUR-ALAM

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে ঢাকার পল্টন থানা পুলিশ তাকে ঢাকার মেহেবান প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

তৈমুর আলম খন্দকারের ছোট ভাই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, সকালে ঢাকার উচ্চ আদালতে তারেক রহমানের ব্যক্তিগত সহকারী মিয়া মোহাম্মদ অপুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি করতে গেলে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে তার বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
পরে বিকেলে বধির ফেডারেশনের একটি মামলায় তাকে ঢাকার পল্টন এলাকায় অবস্থিত মেহেবান প্লাজায় অবস্থিত তার ব্যক্তিগত কার্যালয় থেকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে বাকবিতণ্ডার জের ধরেই তাকে বধির ফেডারেশনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বিআরটিসির সাবেক চেয়ারম্যান একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় বদির ফেডারেশনের সভাপতি।