ঢাকাSunday , 29 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই জার্নালিস্ট ইউনিটির গোলটেবিল বৈঠকে বক্তারা
  সময় এখন আওয়ামী লীগ নিষিদ্ধের

Link Copied!

সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে এখন নিষিদ্ধের সময়। সময় এখন ঐক্যের আওয়ামী লীগ নিষিদ্ধের। তাদের জঙ্গি তাণ্ডব এবং কার্যক্রম এভাবে চলতে পারেনা। বাংলাদেশের জনগণ এবং সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের ফ্যাসিজম চিরতরে মুছে দিতে হবে। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করেনি। আওয়ামী লীগের রাজনীতি ছিল হিন্দুত্ববাদের রাজনীতি। ভারতের গর্জন এবং হুমকির মাধ্যমে সেটি আবারও প্রমাণিত হয়েছে। বাংলাদেশ এবং এ দেশের জনগণকে নিয়ে ভারত ভয়াবহ ষড়যন্ত্র করছে বলেও বক্তারা মন্তব্য করেন। আওয়ামী লীগের ফ্যাসিজম বাংলার মাটি থেকে উপরে ফেলতে হলে পুরনো সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান তৈরীর কোন বিকল্প নেই বলে মন্তব্য করা হয়। বাংলাদেশে বিপ্লবের মাধ্যমে বিএনপি দুইবার ক্ষমতায় এসেছে বিএনপিকে অবশ্যই বিপ্লবের চেতনা ধারণ করতে হবে।  ” গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য ও অসহিষ্ণু রাজনৈতিক হালচাল: জুলাই গণঅভ্যুত্থানে অংশীজনদের করণীয় গোলটেবিল বৈঠকে” বক্তারা এসব কথা বলেন। শনিবার বিএমএ কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করেন জুলাই জার্নালিস্ট ইউনিটি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, সারাদেশে আওয়ামী লীগের তাণ্ডব চলছে। সময় এখন আওয়ামী লীগ নিষিদ্ধের। আওয়ামী সকল দলকে ঐক্যবদ্ধ হয়ে এটা করতে হবে। গোপালগঞ্জে বিএনপির পাঁচটা লাশ পড়লে আওয়ামী লীগের পঞ্চাশটা লাশ পড়বে। সরকার সেগুলো ধৈর্য নিয়ে মোকাবিলা করছে। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। সেটা জনগণকে নিয়ে মোকাবিলা হবে। আমি বিশ্বাস করি এই দেশে আওয়ামী লিগ আর কখনোই ফিরতে পারবে না। ফিরলেও আগের মতো আসতে পারবে না। এটা আমি নিশ্চয়তা দিয়ে বলছি। ফ্যাসিবাদ ফিরে আসলে বিএনপি জামায়াতের সবাইকে ফাঁসি দেবে। সবাইকে সাইজ করবে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিজম বন্ধের ঐক্য ঘটতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ফ্যাসিবাদ ভাইরাসের নাম। এই ভাইরাস ধ্বংস করতে হবে। বাংলাদেশে আর কাউকে ফ্যাসিজম কায়েম করতে দেওয়া হবে না। সে যেই হোক আমরা কাউকে মানবো না। জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। মিডিয়ার আওয়ামী বয়ান বন্ধ করতে হবে,ওদের চিহ্নিত করতে হবে। যারা গোপালগঞ্জে আগুন দিচ্ছে , শরীয়তপুরে যারা তাণ্ডব চালালছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকার এখনো কেন বিষয়গুলোকে নীরবতার আকারে দেখছে, এর রহস্য কোথায় এটা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, জুলাই শক্তির মাঝে অনৈক্য তৈরি হয়েছে। বিএনপি ক্ষমতায় এসেছে দুইবার। একবার সিপাহী আরেকবার জুলাই। কিন্তু বিএনপি বলে আমরা বিপ্লবী দল নয়। বিএনপির মধ্যে দুইটা ভাগ। একটা চায় আওয়ামী লীগ,আরেকটা জামায়াত। জামায়াত নির্যাতিত দল তাদের জনগণ ভোট দিয়েছে। আওয়ামী লীগ বিরোধী দল হলে বিএনপির অবস্থান কী থাকবে, গ্যাস বিদ্যুৎ নিয়ে আওয়ামী লীগের অবস্থান কী থাকবে। সুবিধার আলোচনায় বিএনপি জামায়াত এক বলেও তিনি মন্তব্য করেন।  রাজনীতির চাবি,রাজনীতির খেলা অন্য যায়গায়। তাই জামাত-বিএনপিকে এক হয়ে আওয়ামী লীগকে মোকাবেলার আহ্বান জানান তিনি। রাজনৈতিক চিন্তক ও লেখক ফরহাদ বলেন, আমরা যদি ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে চাই, তাহলে লড়াই করতে হবে জনগণকে নিয়ে। রাজনৈতিক দল একটা প্রতিষ্ঠান। আর সেটাকে নানাভাবে প্রতিষ্ঠিত করা হয় সংবিধানের মাধ্যমে। বাংলাদেশে যে জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে সেই অভ্যুত্থানের প্রথম প্রাধান্য বিষয় ছিল নতুন রাষ্ট্র গঠন, নতুন সংবিধান তৈরি। কারণ আওয়ামী লীগের যে সংবিধান এই সংবিধানের মধ্যে ফ্যাজিমের এর বীজ রোপন রয়েছে। বাহিরের কোন দেশ বা রাষ্ট্র বাংলাদেশের জনগণকে শাসন করতে চায় তখন তার কাছে অস্ত্র এই সংবিধান। আপনারা জানেন ৭২ সালের যে সংবিধান তৈরি হয়েছিল সেখানে এদেশের মানুষের মতামত চাওয়া চাহিদা প্রতিষ্ঠিত করতে দেওয়া হয়নি। যারা এই সংবিধান লিখেছিলেন তারা কেউ এ দেশের নাগরিক ছিল না। যতদিন পর্যন্ত আমরা এই সংবিধান মেনে চলবো ততদিন পর্যন্ত আমরা ফ্যাসিজমের বীজ নিয়েই চলবো। অভ্যুত্থান পরবর্তীতে আমরা যেটা করা দরকার ছিল আমরা করিনি আমরা করেছি। আমরা করেছি একটা উপদেষ্টা সরকার। অর্থাৎ হাসিনা নীতি ধরে রাখার সরকার। উপদেষ্টা সরকারের মাধ্যমে আমরা হাসিনা নীতি সরকারের রাষ্ট্রকে গ্রহণ করে এখন আমরা ফ্যাসিজমের কথা বলতে এসেছি। আমরা দিনকে দিন মহা বিপদের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখেছেন হাসিনার ইস্যুতে দিল্লির কোন সুরে কথা বলছেন। আওয়ামী লীগ আবারো প্রমাণ করলো তারা এদেশে কখনোই মানুষের জন্য রাজনীতি করেনি। বা তারা মূলত ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিটাই বাংলাদেশ করেছে। ইতিমধ্যে বিজিবির মাধ্যমে আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশের প্রবেশ করবে সেটি বারবার জানান দিচ্ছে। এই হুমকি মোকাবেলা জনগণকে নিয়েই করতে হবে। রাষ্ট্র বিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রটা কী সবাইকে স্মরণ রাখতে হবে। আমলীগের কেউ যদি রাজনৈতিক দল মনে করেন তাহলে ভুল করবেন। আওয়ামী লীগ একটা ধর্ম। সেই ধর্মের নবী শেখ মুজিব। এই দলটা ধর্মটা এমন, উচ্চ পর্যায়ের নেতা যা বলবেন একেবারে তৃণমূল পর্যায়ের নেতা ও সেটা বলবেন, সেটাই করবেন। ঘৃণা এবং অপবাদ রটানোতে আওয়ামী লীগ নাম্বার ওয়ান। এ কারণেই আওয়ামী লীগ ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে সফল হয়েছে। আওয়ামী লীগের ফ্যাসিজমের জন্ম হয়েছে ৭২ এর সংবিধানের মাধ্যমে। এই সংবিধানের গুরুত্ব এবং ভাষা বুঝেছিলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এজন্যই তিনি বলেছিলেন এই সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে। খালেদা জিয়ার ঘোষণা এবং বাস্তবসম্মত উপলব্ধি এখন বিএনপি কথাটা উপলব্ধি করবে সেটাই দেখার বিষয়। একই সাথে স্বৈরাচারের আরেকটি রূপ হচ্ছে গণমাধ্যম দখল করবে। স্বৈরাচারের পক্ষে গণমাধ্যমে বয়ান তৈরি করবে। আপনারা অবশ্যই হিটলারের কথা শুনেছেন তিনি বলেছেন ১০ বার মিথ্যা বললে একবার সত্য হয়ে যায়। এখানেই আওয়ামী লীগ ফ্যাসিজম চালাচ্ছে। তাদের এখনো বড় বড় মিডিয়াগুলো রয়েছে। বড় বড় সাংবাদিকরা তাদের পক্ষে রয়েছে। কালচারাল অঙ্গন তারা দখলে রেখেছে। আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে তাদের অনুগত গণমাধ্যম সে ভাষায় কথা বলে। আপনারা দেখেছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা কিভাবে জঙ্গি নাটক করেছিল। আপনি দেখবেন আন্তর্জাতিক পর্যায়ে কোন জঙ্গিকে আটক করলে তার সকল পরিচয় সামনে নিয়ে আসা হয়। কিন্তু আমাদের দেশে যখন এতগুলো মানুষকে জঙ্গে উপাধি দিয়ে মেরে ফেলা হয় তখন আমরা যখন জানতে চেয়েছিলাম তাদের পরিচয় সেটা আওয়ামী লীগ পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু আওয়ামী লীগের ভাষা ঠিকই গণমাধ্যমে তাদের অনুগতরা প্রকাশ করেছে।  ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ আশা করেছিল গণমাধ্যমের ফ্যাসিজম বন্ধ হবে। কিন্তু সেটা এখনো আমরা দেখতে পাচ্ছি না। রাজনৈতিক ঐক্যের মাধ্যমে এখনো ফ্যাসিজমের পথ বন্ধ করা সম্ভব বলেও তিনি মনে করেন। আমার জীবনের প্রতিটি অংশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি জড়িত। আমি এখনো বিশ্বাস করি বিএনপি’র আদর্শ এবং রাজনীতির অনুসরণের মাধ্যমে এ ফ্যাসিজম বন্ধ হওয়া সম্ভব। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম, শিক্ষক ও গবেষক  ড. শিব্বির আহমেদ, গণধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জ্যেষ্ঠ সাংবাদিক, সম্পাদক আমার দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক এম আব্দুল্লাহ,  জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আমান আজমী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, রাজনৈতিক বিশ্লেষক  জহিরুল ইসলাম। সংগঠনের আহ্বায়ক সাইফুর রহমান সাগর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক তালুকদার রুমী।