ঢাকাTuesday , 3 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপালে শিক্ষার্থীদের হুইলচেয়ারসহ বাইসাইকেল বিতরণ

Link Copied!

রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দরিদ্র নারী-পুরুষ-শিশু ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ারসহ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপালের বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫ জনকে হুইল চেয়ার ও ১৫ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র প্লান্ট প্রধান অভিষেক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেডের পরিচালক (অপারেশনস) রবীন্দ্র কুমার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেডের পরিচালক (কমার্শিয়াল) অজয় দুয়া, ব্যবস্থাপনা পরিচালক রামনাথ পূজারী, পরিচালক নগেন্দ্র কুমার মিশ্র ও এক্সিম ব্যাংকের মহাব্যবস্থাপক মিস মীনা ভার্মা। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) আনোয়ারুল আজিম বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ৩০টি হুইল চেয়ারসহ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়া পুরো বছর জুড়েই এ এলাকার মানুষের কল্যাণে নানাবিধ সহায়তা প্রদান করা হয়ে থাকে। এ সহায়তা প্রদাণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।