ঢাকাTuesday , 3 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বৈকালী বেকারির মালিককে জরিমানা

Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া, বটতলা এলাকার বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে বৈকালী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ময়লাযুক্ত কাঠের টেবিলে বিস্কুট তৈরি করতে দেখা যায়। ইন্ডাস্ট্রিয়াল লবণ খাবারে ব্যবহার করতে দেখা যায়। কেক ও বিস্কুট রাখার স্থানে অসংখ্য তেলাপোকা বিচরণ করতে দেখা যায়। বিএসটিআইয়ের অনুমোদনের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এছাড়া অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করতেও দেখা যায়। এ সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা দায়ের করা হয় ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এ সময় জব্দকৃত ইন্ডাস্ট্রিয়াল লবণ ও ৫ ট্রে কেক জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে সকল অপরাধ সংশোধনের জন্য ৭ দিনের সময় প্রদান করা হয়। অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।