ঢাকাSunday , 1 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জাতীয় যুব দিবস পালিত

Link Copied!

নড়াইলে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। এ বছর ছয়জন যুবকের মধ্যে ৪ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। রবিবার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) লিংকন বিশ্বাস। যুব উন্নয়ন অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মনিরুজ্জামান স্বাগত বক্তব্য দেন। জাতীয় যুব দিবস উপলক্ষে নড়াইলে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে চারা বিতরণ, রক্তদান, মাছের পোনা অবমুক্তকরণ, ডেঙ্গু প্রতিরোধ ও ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন।