ঢাকাSunday , 1 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

Link Copied!

সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরসহ শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে ‘সাইবার নিরাপত্তা শাসন বিষয়ক শীর্ষ ব্যবস্থাপনা সচেতনতা কর্মশালা’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মশালায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ ও তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা ও বাস্তবায়নে সহযোগিতা করে দেশের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান CyberFox Train। কর্মশালায় সাইবার নিরাপত্তা কৌশল ও নীতিমালা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা, সাইবার আক্রমণ মোকাবিলায় প্রস্তুতি, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও পরিপালন এবং ব্যাংকের সামগ্রিক সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে শীর্ষ ব্যবস্থাপনার কৌশলগত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সোনালী ব্যাংক পিএলসি দেশের ব্যাংকিং খাতে নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাইবার নিরাপত্তা সচেতনতা, দক্ষতা উন্নয়ন এবং তথ্য-প্রযুক্তি অবকাঠামোর সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছে।