শারদপ্রাতের স্নিগ্ধ আলোয় আশ্বিনের আগমনে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা। এ উৎসবের মধ্য দিয়ে সমাজের সব ধরনের বৈষম্য ও অবিচার দূর হয়ে সাম্য, মৈত্রী ও মানবিকতার নতুন দিগন্ত উন্মোচিত হোক। অক্ষুণ্ণ থাকুক বাংলার আবহমান ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক। সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি। তিনি শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। সবার জীবন আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক এমন প্রত্যাশাও করেন স্পীকার।

