ঢাকাSunday , 14 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনা এড়াতে ঈদে লঞ্চঘাটে থাকবে বাড়তি সতর্কতা

Link Copied!

Lunchনিজস্ব প্রতিবেদক

দুর্ঘটনা এড়াতে পবিত্র ঈদুল আজহার আগে ও পরে এবার লঞ্চঘাটগুলোতে অতিরিক্ত তদারকির ব্যবস্থা করবে নৌপরিবহন মন্ত্রণালয়। ঈদকে সামনে রেখে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় নৌপথে চলাচলবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পিনাক-৬-এর মতো আর কোন ঘটনা যাতে না ঘটে সভায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়।
সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা, সংশ্লিষ্ট জেলা ও পুলিশ প্রশাসন এবং শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিক ফেডারেশন অভিযোগ করে, অনেক ফেরিঘাটে যানবাহনপ্রতি বেশি টাকা নেয়া হয়। নিয়ম অনুসারে ৪০ টাকা দেয়ার কথা থাকলেও আদায় করা হয় ৬০০ থেকে এক হাজার টাকা। এ কারণে ধারাবাহিকতা নষ্ট হয়ে যানজটের সৃষ্টি হয়। রাজবাড়ী, চাঁদপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ ও মাদারীপুরে এ ঘটনা বেশি ঘটে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেরিঘাটগুলোতে যাতে সিরিয়াল না ভাঙে, সেদিকে বিশেষ নজর দেয়া হবে বলে জানানো হয়। সার্বিক চলাচল সুষ্ঠু করতে মন্ত্রণালয়, নৌপরিবহন কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা, সংশ্লিষ্ট জেলা ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
এবার পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা প্রায় একসঙ্গে উদযাপিত হবে। ফলে সড়ক ও নৌপথে বাড়তি চাপ থাকবে।