ঢাকাWednesday , 14 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় নারীকে ধর্ষণ-হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২ আসামি

Link Copied!

মোংলায় এক নারীকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের পর খুনের দুই মাস পর অভিযুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের দায়ে আটককৃতদেরকে বুধবার দুপুর ২টায় বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার দুপুর ১টায় মোংলা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম জানান, গত ১৪ আগস্ট মোংলার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে আসমা বেগম (৩৯) নামের এক নারীকে ফুসলিয়ে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের কাটাখালী গ্রামে নিয়ে যায় ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। এরপর ওই নারীকে ইকরামুল হক কাটাখালীর বাসায় নিয়ে যায়। ইকরামুলের বাড়ীতে তার পরিবারের কেউ না থাকার সুযোগে ফাঁকা ঘরে রাতভর ওই নারীকে ধর্ষণ করে ইকরামুল ও মীর আলী। এরপর পরদিন সকালে তুচ্ছ ঘটনায় বাকবিতন্ডার একপর্যায়ে তাদের হাতে খুন হয় ওই নারী। ঘটনার ৬দিন পর ২০ আগস্ট খুলনার বটিয়াঘাটা থানার কাজীবাছা নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করে নৌপুলিশ। লাশের শরীরের গহনা ও কাপড়চোপড় এবং মোবাইল ফোনের সূত্র ধরে মোংলা থানা পুলিশ বিশেষ গোয়েন্দা তৎপরতা চালিয়ে খুনের রহস্য উদঘাটন করেন। পরে ঘটনার দুই মাস পর খুনের দায়ে মঙ্গলবার বিকেলে ইকরামুলকে খুলনার দাকোপ ও মীর আলীকে মোংলা থেকে আটক করে মোংলা থানা পুলিশ। আটকের পর পুলিশের কাছে তারা খুন ও খুনের আগে ধর্ষণের কথা স্বীকার করেছেন। ধর্ষণের পর তুচ্ছ ঘটনায় তারা ওই নারীকে খুন করেন। এদিকে প্রেস ব্রিফিং শেষে আটক আসামীদেরকে বুধবার দুপুরেই বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। খুনের আসামী ইকরামুল শেখ (৪০) খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকার মৃত নুরুল শেখের ছেলে আর অপর আসামী মীর আলী (৪৮) মোংলার ছাড়াবাড়ী এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। সে ঝালকাঠির নলিছটি উপজেলার দেলুটিয়া গ্রামের মৃত মোজাফফর হাওলাদারের ছেলে। এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান ও ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন এবং এসআই মোঃ হানিফ। মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম বলেন, মোংলা থানা পুলিশ অপরাধ দমনে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধ উদ্‌ঘাটন এবং আইনানুগ প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।