ঢাকাThursday , 15 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা

Link Copied!

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ঘোষিত দলে জায়গা পাননি সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফ।
আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
দারুণ ছন্দে থাকা শাই হোপকে আসন্ন সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, চোটের ঝুঁকি এড়াতে টেস্ট দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে পেসার আলজারি জোসেফকে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কেমো পল।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম। বাংলাদেশের বিপক্ষে সিরিজে অভিষেকের অপেক্ষায় থাকবেন এই তরুণ ক্রিকেটার।
বাংলাদেশ সফরে দুই টেস্টে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাইবে ক্যারিবীয়রা। অন্যদিকে, ঘরের মাঠে সিরিজ জিতে নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য থাকবে বাংলাদেশের।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।