ঢাকাWednesday , 14 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুরে কোচ সংস্কারের মান উন্নয়নে কঠোর নির্দেশনা রেলমন্ত্রীর 

Link Copied!

রেলসেবার মানোন্নয়ন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রেলকোচ সংস্কারে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন মাননীয় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
মঙ্গলবার সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনকালে মন্ত্রী রেলকোচের জানালার সংস্কারকাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় সংস্কারকাজে ব্যবহৃত উপকরণের মান, কাজের গুণগত মান ও স্থায়ীত্বের বিষয়ে গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, মানসম্মত সংস্কার, নিরাপদ যাত্রা ও উন্নত যাত্রীসেবা-রেলওয়ের প্রতিটি কার্যক্রমে এই লক্ষ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রেলকোচ সংস্কারে কোনো ধরনের গুণগত ত্রুটি যেন যাত্রীসেবার মানকে ব্যাহত না করে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন মন্ত্রী।
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।