রাষ্ট্রমালিকানাধীন বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার পদ হতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি লাভ করায় নতুন দুই ডিএমডি মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। ১২ অক্টোবর সোমবার প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খানসহ অন্যান্য পরিচালকবৃন্দ নতুন দুই ডিএমডিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত ৮ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার পদ হতে পদোন্নতি পেয়ে একই ব্যাংকের ডিএমডি হিসেবে পদায়ন পান মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারী।

