ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক সই

Link Copied!

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভ এর মধ্যে ১১ অক্টোবর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ এবং তুরাগ অ্যাকটিভ এর সিওও মোহাম্মদ নাঈম আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ তুরাগ অ্যাকটিভ এর সিওও মোহাম্মদ নাঈম আখতার এর সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন। উক্ত চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডহোল্ডারগণ এখন থেকে তুরাগ অ্যাকটিভ থেকে বিভিন্ন ধরণের পণ্যক্রয়ে ২০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস মো: খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট এর প্রধান এস. এম. মহিউদ্দীন, ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো: রিয়াদ হোসেন, কার্ড ডিভিশনের এভিপি মো: শফিউল ইসলাম, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ এবং ওয়েব রাইডার্স লিমিটেড এর সিওও আহমদ মনসুর রউফ-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।