ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনতা ব্যাংকের ব্যবসায়িক মত বিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

জনতা ব্যাংক পিএলসি’র ঢাকা দক্ষিণ বিভাগীয় ব্যবসায়িক মত বিনিময় সভা সোমবার (১২অক্টোবর) রাজধানীর একটি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃমজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃফয়েজ আলম। ঢাকা-দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রুহিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন এবং বিভাগীয় অফিসের আওতাধীন সংশ্লিষ্টনির্বাহী এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃমজিবর রহমান উপস্থিত শাখা ব্যাবস্থাপকদের শ্রেণীকৃত খেলাপিঋণ আদায়সহ সিএসএমই খাতে বিনিয়োগের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে অবদান রাখার আহ্বান জানান।