ঢাকাSunday , 14 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের অনুষ্ঠানে গান গাইলেন সমাজকল্যাণমন্ত্রী

Link Copied!

mohsin-aliনিজস্ব প্রতিবেদক

গানপ্রিয় সমাজকল্যাণমন্ত্রী আবারো গান গাইলেন অনুষ্ঠানে। ভুপেন হাজারিকার ‘মানুষ মানুষের জন্য’ গানটি গেয়ে এর কথাগুলো মেনে চলার ‘নসিহত’ও করলেন সরকারি কর্মকর্তাদের।
সমাজসেবা অধিদফতর মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিদ্যমান আইন নিয়ে রোববার দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই গান গাইলেন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অনুষ্ঠানটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ সচিব নাছিমা বেগম।
‘মানুষ মানুষের জন্য’ গানের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী মহসিন আলী বলেন, “আমরাই তো দানব হয়ে যাচ্ছি। প্রশাসনে যারা আছেন, গানের প্রতিটি শব্দ তাদের শোনা উচিত।’ তিনি মানুষের সেবা করার জন্য সরকারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এর আগেও বেশ কয়েকটি অনুষ্ঠানে গান গেয়েছেন। এমনকি তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে বর-কনেকে সঙ্গে নিয়ে তিনি গান গেয়েছেন। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।