ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পূবালী ব্যাংকের স্মার্ট ব্যাংকিং সেমিনার ক্যাম্পেইন অনুষ্ঠিত

Link Copied!

দেশে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার এবং ‘বাংলা কিউআর’ (Bangla QR) পেমেন্ট প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন ২০২৬। আজ (৭ অক্টোবর) নগরীর বিজয়গাথা কমিউনিটি সেন্টারে পূবালী ব্যাংক পিএলসি, খুলনা অঞ্চলের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক শামসুল আরেফীন। পূবালী ব্যাংক পিএলসি এর উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চলের অঞ্চল প্রধান শেখ মোঃ সামছুদ্দোহা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের পরিচালক এস. এম. কামালুজ্জামান কামাল, অতিরিক্ত পরিচালক এন. এ. এম. সারওয়ারে আখতার এবং পূবালী ব্যাংক পিএলসির এডিসি বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান মোঃ রবিউল আলম।