চাঁপাইনবাবগঞ্জে আধুনিক প্রযুক্তিতে পরিশোধিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড ‘ফ্রেসকো’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় আরো ড্রিংকিং ওয়াটার কোম্পানির প্রধান কার্যালয়ে ব্র্যান্ডটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মনিরুল ইসলাম।
বিএসটিআই পরীক্ষিত ও অনুমোদিত প্রতিষ্ঠানটি নিজস্ব বিপণন টিমের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে ‘ফ্রেসকো’ পানি বাজারজাত করছে। পর্যায়ক্রমে এর বাজার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ব্র্যান্ডটির নাম ও লোগো তৈরি করেছে ব্র্যান্ড পার্টনার প্রাকৃত অ্যাডভার্টাইজিং। উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক, কোয়ালিটি কন্ট্রোলারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

