ঢাকাSunday , 14 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রিসভা ছাড়ছে না জাপা

Link Copied!

jatio-party
নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিসভা ছাড়ছে না সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। রোববার বিকালে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে জাপার সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী ও জাপা নেতা মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এ কথা জানান।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ডাকা এ সভায় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন বাবলু ও প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ যোগ দেননি। তারা প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাপা চেয়ারম্যানের নেতৃত্বে সংসদের অন্য একটি কক্ষে আলাদা বৈঠক করেন।
বিরোধী দল হয়েও মন্ত্রিসভায় থাকা নিয়ে জাপার সমালোচনা হচ্ছে দীর্ঘদিন ধরে। গত কদিন দলের নেতাদের বক্তব্যে ইঙ্গিত ছিল তারা শিগগির মন্ত্রিসভা থেকে তাদের সদস্যদের পদত্যাগ করাবেন। রোববারের সভায় এ ধরনের কোনো সিদ্ধান্ত আসবে বলেও ধারণা করা হয়েছিল। তবে রোববারের সভায় এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। বরং দলের নেতাদের মধ্যে বিভাজন আর দ্বন্দ্ব প্রকটরূপে প্রকাশ পেয়েছে। মন্ত্রিসভায় জাপার তিন সদস্যের একজন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ অংশ নেন এরশাদপন্থী দলের বৈঠকে এবং অন্য দুজন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু অংশ নেন রওশনপন্থীদের সভায়।
মজিবুল হক চুন্নু তাদের বৈঠকের আলোচনার বিষয়ে সাংবাদিকদের বলেন, তারা মন্ত্রিসভা ছাড়ছেন না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যনন্ত তারা মন্ত্রিসভায় থাকছেন। মুজিবুল হক আরো জানান, সদ্য অব্যাহতি দেয়া প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম ও মশিউর রহমান রাঙ্গার পদ ফিরিয়ে দিতে রওশন এরশাদ দলের চেয়ারম্যানকে অনুরোধ করবেন বলেও সভায় আলোচনা হয়।
বেশ কিছুদিন ধরে অন্তর্দ্বন্দ্ব চলছে জাপার শীর্ষ নেতাদের মধ্যে। চিফ হুইপ তাজুল ইসলাম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে দলের প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতি দিয়েছেন এরশাদ। এতে ক্ষুব্ধ হন রওশন এরশাদ। এ নিয়ে মুখোমুখি অবস্থানে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
রোববারের  সংসদীয় দলের সভায় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব যোগ না দেয়ায় জাতীয় পার্টির বিভাজন আরো স্পষ্ট হলো। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আবার ভাঙতে পারে জাতীয় পার্টি।