ঢাকাSunday , 14 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাগলামি করলে খালেদা সব হারাবেন : মায়া

Link Copied!

MAYA

চাঁদপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, “বেগম খালেদা জিয়ার সুমতি হলে তিনি শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালের নির্বাচনে অংশ নেবেন। আর যদি ২০১৪ সালের নির্বাচন নিয়ে তিনি পাগলামি করেন, তাহলে তিনি সব হারাবেন।”
শনিবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তরের পাঠানবাজার এলাকায় কমিউনিটি পুলিশের এক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী মায়া চৌধুরী এসব কথা বলেন। এ সময় জেলা পুলিশ সুপার আমির জাফরসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
মায়া বলেন, “বিএনপি প্রধান অসুস্থ নন, বরং তিনি বিশ্রামে আছেন। কারণ আগামী ২০১৯ সালের নির্বাচনের জন্য তিনি সেই প্রস্তুতি নিচ্ছেন।”