ঢাকাSaturday , 26 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের বাঁধ মেরামতের অর্থ আত্মসাতের অভিযোগ, ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

Link Copied!

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বাঁধ মেরামতের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যবহারে অনিয়ম ও সরকারি অর্থের অপচয়ের অভিযোগ উঠেছে।
অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবদুল্লাহ আল হাদী পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে লিগ্যাল নোটিশ দিয়েছেন। নোটিশে সিলেটসহ বিভিন্ন এলাকায় বাঁধ মেরামতের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

নোটিশে উত্থাপিত অভিযোগ অনুযায়ী, বাঁধ মেরামতের অর্থ জনস্বার্থে যথাযথভাবে ব্যবহার না হয়ে অন্য কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।