দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের আওতায় স্বল্প মুনাফায় ও সহজ শর্তে বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির মধে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

