খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা টিএন্ডটি কলোনি (আবাসিক মাদ্রাসা) এলাকা থেকে বিল্লাল হোসেন ফাহিম (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।
এ ঘটনায় তার মা নাছিমা বেগম সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং- ৭০৩, তারিখ: ০৯/০৯/২০২৬।
জিডি সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট দুপুর ২:৩০ টার দিকে বয়রা টিএন্ডটি কলোনি মাদ্রাসা থেকে সাদা পাঞ্জাবী-পায়জামা ও টুপি পরিহিত অবস্থায় অজ্ঞাত স্থানে চলে যায় ফাহিম। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ফাহিমের উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং ফর্সা, চুল ছোট ও কালো।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭৪৬-৪৮৭৮৩৩ (মা)
পরিবারটি বর্তমানে বৈকালী মসজিদ সংলগ্ন, শহীদ শেখ আবু নাসের হাসপাতাল এলাকায় বসবাস করছে।

