ঢাকাWednesday , 9 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

Link Copied!

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর)দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ২-নম্বর ওয়ার্ডের দোহল পাড়া গ্রামে তিস্তা নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। তিনি একই গ্রামের হালিমের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) তাকে স্থানীয়রা চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি। এলাকার সুত্রে জানা যায়, ঘটনার সময় কয়েকজনসহ তিস্তা নদীতে গোসল করতে নামলে আরমান পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।
ওই এলাকার ইউপি সদস্য বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো তার সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা নৌকায় করে খোঁজাখুঁজি করছেন। রংপুর থেকে ডুবুরি দল রওনা হলেও এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।