ঢাকাTuesday , 8 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় আড়াই কেজির রাজা ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি

Link Copied!

ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ। পরে নিলামে রাজা ইলিশ মাছটি ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয়রা বড় সাইজের ইলিশ মাছকে রাজা ইলিশ বলে। ,মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার মনপুরায় রামনেওয়াজ মৎস্যঘাটে ফরহাদ হাওলাদারের মাছের আড়তে নিয়ে আনে জেলে এমরান মাঝি। পরে নিলামে মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার। এমরান মাঝি জানান, মঙ্গলবার দুপুরে ২ টায় মেঘনায় মাছ শিকারের সময় ছোট ইলিশ, পোয়া মাছের সাথে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি ফরহাদ হাওলাদারে মাছের গদিতে নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার জানান, নিলামে রাজা ইলিশ মাছটি ১৫ হাজার টাকায় ফরহাদ হাওলাদের গদি থেকে ক্রয় করেছেন। মঙ্গলবার দুপুরে ৩ টায় ঢাকার লঞ্চে মাছটি ঢাকার কাওরান বাজারে পাঠানো হবে। মাছটি ঢাকায় আরও বেশি দামে বিক্রি হবে বলে তিনি আশাবাদী। এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্ত কুমার অপু জানান, ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় সাগর থেকে বড় আকারে ইলিশ নদীতে আসছে। এতে জেলেদের জালে বড় ইলিশ ধরা পড়ছে। তবে সামনে আরও বড় সাইজের ইলিশসহ ধরা পড়বে বলে জানান তিনি।