ভোলার মনপুরায় মেঘনায় জেলেদের ওপর হামলা করে ডাকাতি করার সময় ৬ জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ ধরে পুলিশে দেয় জেলেরা। এই সময় জলদস্যুদের দুই ইঞ্জিনচালিত নৌকা থেকে চাপাতি ২টি, দা ৩টি, ছোড়া ১ টি, লোহার পাইপ ২টি, খালি মদের বোতল ১ টি ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার দুপুর সাড়ে ৩ টায় আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করে পুলিশ। এর আগে রোববার রাত ৮ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলকা সংলগ্ন মেঘনায় থেকে সংঘবদ্ধ জেলেরা দেশীয় অস্ত্রসহ জলদস্যুদের ধরে পুলিশে হস্তান্তর করে। আটককৃত জলদস্যুরা হলেন, জাহিদুল ইসলাম (৩৪), আনিস মুন্সী (৩৪), মোঃ শাহীন (২৭), সায়েম গাজী (২৪), নাঈম হোসেন (২৪) ও রিয়াজ ফকির (৩১)। এদের প্রথম পাঁচজনের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরহাদী গ্রামের ৯ নং ওয়ার্ডে। অপরজনের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চরগাছিয়া গ্রামের ৯ নং ওয়ার্ডে। জেলেরা জানান, রোববার রাত ৮ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলাকার পূর্বপাশে মেঘনায় মাছ শিকারের সময় দেশীয় অস্ত্রসহ জলদস্যুরা হামলা করে। এই সময় জলদস্যুরা প্রথমে জেলে নৌকা পাথর ছুঁড়ে মারে। পরে মেঘনায় মাছ শিকার করা ১০ জেলে নৌকা একত্রীত হয়ে জলদস্যুদের নৌকা ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যুকে ধরে পুলিশে হস্তান্তর করে। এই সময় জলদস্যুরা মেঘনায় বড় বড় রাম দা নদীতে ফেলে দেয় বলে জানান জেলেরা। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, দেশীয় অস্ত্রসহ আটককৃত ৬ জলদস্যুর বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করা হয়েছে।

