ঢাকাMonday , 7 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মাসব্যাপী মশা নিধন কর্মসূচি

খুলনা ব্যুরো
September 7, 2026 8:51 pm
Link Copied!

খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে মাসব্যাপী মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানা যুবদলের অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ সুমন বলেন, “দ্রুত খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর কার্যক্রম পরিচালনা করা না হলে এর ভয়াবহতা আমাদের সবাইকে ভোগ করতে হবে। তাই ডেঙ্গুর বিস্তার রোধে আর কোনো বিলম্ব না করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রুবেলসহ নেতৃবৃন্দ বলেন, খুলনায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ও কার্যকর মশা নিধন কার্যক্রম আরও জোরদার করতে হবে। নগরবাসীর সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তারা ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম সোহেল মোল্লা, কামাল হোসেন,রকিবুল ইসলাম রকিব, তানজিদ আহমেদ মিশু। কর্মসূচিতে নেতৃত্ব দেন ৩ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ আসাদুর রহমান ও সদস্য সচিব মোঃ ইমরান হোসেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের এই মশা নিধন কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।