ঢাকাMonday , 7 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ: জাভেদ মাসুদ মিল্টন

Link Copied!

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেছেনদীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া বাংলাদেশকে এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে। দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। কিন্তু স্বাধীনতাবিরোধী শক্তি সরকারের এই অগ্রগতি মেনে নিতে পারছে না। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে শত শত গাড়ি নিয়ে লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, তারা যদি তেল-গ্যাস সাশ্রয় করতে চান, তাহলে পায়ে হেঁটেই লংমার্চে যাওয়া উচিত।
ওবিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। গাংনী উপজেলা বিএনপির সভাপতি মো. আলফাজ উদ্দিন কালুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. জাভেদ মাসুদ মিল্টন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখে তাদের সরকার গঠনের সুযোগ দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর দেশ এগিয়ে যাচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তারেক রহমানকে ‘বন্ধু, আমার মহাযাদু জানে’ বলে মন্তব্য করেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সেই ‘যাদুর কলকাঠিতে’ আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, অর্থনীতি ভঙ্গুর অবস্থায় থাকা একটি দেশের ছয় মাসের সরকারকে যারা লাল কার্ড দেখাতে চায়, তারা মূলত ফ্যাসিস্টদের জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। দীর্ঘ সময় ধরে তারা গোপনে ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসা-বাণিজ্যসহ নানা কর্মকাণ্ড চালিয়েছে। এখন আবার তাদের সঙ্গে যোগসাজশ করে বাংলাদেশকে পরাধীন করার এবং গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তেল ও গ্যাসের যে সম্পদ রেখে গেছে, তা লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সেই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকারকে কিছুটা সময় দিতে হবে। বাংলাদেশের মানুষের কোনো আক্ষেপ নেই। তারা তারেক রহমানের ওপর আস্থা রেখেই তাকে নির্বাচিত করেছে। স্বাধীনতাবিরোধী ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘স্বৈরাচার, স্বাধীনতাবিরোধী ও রাজাকার গোষ্ঠীকে আপনারা প্রতিহত করবেন।’ সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একাত্তরে যেভাবে পরাজিত হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সরকারের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র করলে তাদের একাত্তরের চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মো. মকবুল হোসেন মেঘলা, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, বিএনপি নেতা রাশিদুল ইসলাম সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।