কচুয়া উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও ঢাকাস্থ রমনা থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মজুমদারের সহধর্মিনী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য আত্মীয়-স্বজন, দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য সবার কাছে বিশেষভাবে দোয়া কামনা করা হয়েছে।

